আন্তর্জাতিক, ইউরোপ

যুক্তরাজ্যে নতুন স্পিকার নির্বাচিত

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

মঙ্গলবার ৫ই নভেম্বর ২০১৯ ০৭:৪৮:০৪ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যুক্তরাজ্যের পার্লামেন্টের নিম্নকক্ষ হাউজ অব কমন্সের নতুন স্পিকার নির্বাচিত হয়েছেন লেবার পার্টির এমপি এবং ডেপুটি স্পিকার স্যার লিন্ডসে হয়েল।

মঙ্গলবার, এমপিদের চার পর্যায়ের ভোটাভুটির পর সাত প্রার্থীর মধ্য থেকে স্পিকার হিসেবে নির্বাচিত হন তিনি। এর আগে, প্রায় এক দশক দায়িত্ব পালনের পর গত সপ্তাহে পদত্যাগ করেন সাবেক স্পিকার জন বার্কো।

যুক্তরাজ্যের আইন অনুযায়ী স্পিকারকে নির্দলীয় হওয়ার বাধ্যবাধকতার কারণে দায়িত্ব পালনের আগেই লেবার পার্টি থেকে পদত্যাগ করতে হবে স্যার লিন্ডসে হয়েলকে। ব্রেক্সিট ইস্যুতে এমপিরা কোন কোন সংশোধনীতে ভোটাভুটি করতে পারবেন, সে বিষয়ে সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা রয়েছে স্পিকারের।

আরও পড়ুন