ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলার ঘটনায়

যুক্তরাষ্ট্রকে শয়তান ও ইসরায়েলকে ছোট শয়তান বললেন ইরানের স্পিকার

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

বুধবার ২রা সেপ্টেম্বর ২০২৬ ০৯:০০:০৯ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দক্ষিণ ইরানে একটি বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় হতাহতের ঘটনার পর যুক্তরাষ্ট্রকে ‘শয়তান’ বলে আখ্যায়িত করেছেন ইরানের শীর্ষ আলোচক ও সংসদ স্পিকার মোহাম্মদ বাদের গালিবাফ। সেই সঙ্গে তিনি ইসরায়েলকে ‘জুনিয়র শয়তান’ বলে উল্লেখ করেছেন।

এক্সে দেওয়া এক পোস্টে গালিবাফ মিনাব স্কুল, লামের্দ স্পোর্টস হল এবং কুহেস্তাকের বিয়ের অনুষ্ঠানে শিশু ও পরিবারসহ সাধারণ মানুষ হত্যার তীব্র নিন্দা জানান। তিনি বলেন, কোনো শক্তি যদি শয়তানের মতো আচরণ করে এবং শয়তানের মতো লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে মানুষ হত্যা করে, তবে সে নিজেই শয়তান। আর যে শক্তি এমন অপরাধ করা ‘জুনিয়র শয়তানকে’ রক্ষা করে, সে হলো ‘মহা শয়তান’। এর আগে ইরানের রেড ক্রিসেন্ট জানায়, দেশটির দক্ষিণাঞ্চলের কুহেস্তাক শহরে একটি বাড়িতে আয়োজিত বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় একটি শিশুসহ চারজন নিহত এবং ৫০ জনের বেশি আহত হয়েছেন।

 

সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল
 

আরও পড়ুন