উপসাগরীয় অঞ্চলের শক্তিগুলো আর মার্কিন সামরিক ঘাঁটির 'ঢাল' হবে না এবং এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের আর কোনো 'নিরাপদ আশ্রয়' থাকবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার তিন মাস ধরে চলা যুদ্ধের অবসানে যখন একটি রূপরেখা নিয়ে আলোচনা চলছে, ঠিক সেই সময়েই মঙ্গলবার (২৬ মে) নিজস্ব টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বার্তায় তিনি এই মন্তব্য করেন।
টেলিগ্রাম বার্তায় মোজতবা খামেনি বলেন, `সময়ের কাঁটা কখনো পেছনে ঘোরে না। এই অঞ্চলের দেশ ও ভূখণ্ডগুলো আর মার্কিন ঘাঁটির ঢাল হিসেবে ব্যবহৃত হবে না। শয়তানি কর্মকাণ্ড পরিচালনা বা সামরিক ঘাঁটি স্থাপনের জন্য আমেরিকা এই অঞ্চলে আর কোনো নিরাপদ আশ্রয় পাবে না।'
উল্লেখ্য, গত মার্চ মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর তাঁর ছেলে মোজতবা খামেনি দেশের সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ করেন। তবে শীর্ষ এই পদে আসীন হওয়ার পর থেকে তিনি এখন পর্যন্ত জনসমুক্ষে আসেননি।
সূত্র: আলজাজিরা
ডিবিসি/এফএইচআর