আন্তর্জাতিক, আমেরিকা

যুক্তরাষ্ট্রের ওকলাহোমায় গুলিতে নিহত তিন

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১৯শে নভেম্বর ২০১৯ ০১:৪৮:৪৮ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যুক্তরাষ্ট্রের ওকলাহোমায় ওয়ালমার্ট স্টোরের বাইরে গুলিতে অন্তত তিনজন নিহত হয়েছে। সোমবার সকালে ওকলাহোমার ডানক্যানে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, দোকানের বাইরে একটি গাড়িতে দুজন এবং গাড়ির বাইরে একজন গুলিতে নিহত হয়েছে। তাদের মধ্যে বন্দুকধারী আছে কিনা পুলিশ এখনো জানায়নি।

তবে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছে, হামলাকারী নিজের গুলিতে নিহত হয়েছে। এ ঘটনার পর শহরের স্কুলগুলো বন্ধ করে দেয়া হয়েছে। ঘটনাস্থল ঘেরাও করে রেখেছে পুলিশ।

আরও পড়ুন