যুক্তরাষ্ট্রের জনগণ ইরানে চলমান যুদ্ধের বিরোধী নয় বলে সাংবাদিকদের কাছে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে ইরানে হামলা অব্যাহত থাকবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
এ সময় ট্রাম্প বলেন, ‘ইরানকে চরম মূল্য দিতে হবে, তাদের ধ্বংস করে দেওয়া হচ্ছে।’
এদিকে যুদ্ধে মার্কিন সেনা নিহতের সংখ্যা ক্রমেই বাড়ছে। এমন প্রেক্ষাপটে ইরানে চালমান যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের জনপ্রিয়তা নিয়ে জানতে চাওয়া হলে ট্রাম্প জবাবে বলেন, ‘দেখুন, আমেরিকানরা এই যুদ্ধের বিপক্ষে নয়।’
এদিকে জনমত জরিপগুলোতে বারবার দেখা গেছে, গত ফেব্রুয়ারিতে ইরানে চালানো এসব হামলার সিদ্ধান্তকে আমেরিকার সাধারণ জনগণ ক্রমেই তীব্রভাবে অপছন্দ করছে।
তবে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, ‘আমেরিকানরা জ্বালানি তেলের (গ্যাসোলিন) উচ্চমূল্য চায় না, তবে তারা যুদ্ধেরও বিরোধী নয়। সম্প্রতি একটি নতুন জরিপে বিষয়টি খুব স্পষ্টভাবেই উঠে এসেছে।’
তবে মার্কিন প্রেসিডেন্ট ঠিক কোন জরিপের কথা উল্লেখ করেছেন, তা সংবাদমাধ্যমে স্পষ্ট হয়নি।
ডিবিসি/এসএস