যুদ্ধবিরতি এবং 'আঞ্চলিক স্থিতিশীলতা' প্রতিষ্ঠাই এখন আলোচনার প্রধান বিষয় বলে জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, চলমান যুদ্ধ বন্ধের প্রচেষ্টা এবং অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনাই বর্তমানে তাদের অগ্রাধিকার।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার সঙ্গে এক সাক্ষাৎকারে বাঘাই বলেন, তারা এখনও যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবটি পর্যালোচনা করে দেখছেন। এই পর্যালোচনা শেষ হলে তারা একটি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাবেন।
তিনি আরও জানান, সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পর তা পাকিস্তানি মধ্যস্থতাকারীদের কাছে পৌঁছে দেওয়া হবে। এরপর এই বার্তা আদান-প্রদানের ফলাফলের ওপর ভিত্তি করেই পরবর্তী পদক্ষেপগুলো নির্ধারণ করা হবে বলে উল্লেখ করেন এই ইরানি মুখপাত্র।
সূত্র: আল-জাজিরা
ডিবিসি/কেএলডি