আন্তর্জাতিক, আমেরিকা, এশিয়া

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মোজতবা খামেনি: ইরানি কর্মকর্তা

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আসা যুদ্ধবিরতির প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। মঙ্গলবার (১৭ মার্চ) এক ঊর্ধ্বতন ইরানি কর্মকর্তা জানিয়েছেন, দুটি মধ্যস্থতাকারী দেশের মাধ্যমে ওয়াশিংটন এ প্রস্তাব পাঠায়।

ওই ইরানি কর্মকর্তা জানান, দায়িত্ব গ্রহণের পর নিজের প্রথম পররাষ্ট্রনীতি বিষয়ক অধিবেশনে মোজতবা খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ‘প্রতিশোধ’ গ্রহণের বিষয়ে অত্যন্ত অনমনীয় মনোভাব প্রদর্শন করেছেন। তবে তিনি ওই বৈঠকে সশরীর উপস্থিত ছিলেন কি না, সেটি নিশ্চিত করা যায়নি। 

 

উল্লেখ্য, সম্প্রতি ইসরায়েল ও মার্কিন হামলায় বাবা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর দেশটির বিশেষজ্ঞ পরিষদ বা অ্যাসেম্বলি অব এক্সপার্টস মোজতবা খামেনিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে।

 

নতুন এ নেতার নিয়োগের পরপরই ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি) এবং সশস্ত্র বাহিনী তার প্রতি পূর্ণ সমর্থন ও আনুগত্য ব্যক্ত করেছে। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি মোজতবা খামেনির প্রতি তাদের ‘আন্তরিক ও আজীবন আনুগত্য’ প্রকাশ করে। সংগঠনটি জানিয়েছে, তারা সর্বোচ্চ নেতার যেকোনো আদেশ মেনে চলতে এবং তা বাস্তবায়নে সদা প্রস্তুত। 

 

একইভাবে ইরানের সশস্ত্র বাহিনীও তাকে ‘ন্যায়পরায়ণ, জ্ঞানবান, ধর্মপ্রাণ ও বিচক্ষণ’ হিসেবে আখ্যায়িত করে বলেছে, মোজতবা খামেনিকে নির্বাচিত করার মাধ্যমে অ্যাসেম্বলি অব এক্সপার্টস চূড়ান্ত বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে।

 

তথ্যসূত্র: রয়টার্স

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন