আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি অনেক দূর: ইরানি স্পিকার

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ সমাপ্তির লক্ষ্যে চলমান আলোচনায় কিছু অগ্রগতি হলেও চূড়ান্ত চুক্তি থেকে ইরান এখনও অনেক দূরে রয়েছে বলে জানিয়েছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। জাতীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি বলেন, আলোচনায় অগ্রগতি সত্ত্বেও এখনও অনেক ফাঁকফোকর এবং কিছু মৌলিক বিষয় অমীমাংসিত রয়ে গেছে। ফলে ইরান এখনও আলোচনার চূড়ান্ত পর্যায়ের কাছাকাছি পৌঁছাতে পারেনি।

গালিবাফ জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে এবং গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ এখনও অটুট রয়েছে। যুদ্ধবিরতির প্রসঙ্গে তিনি স্পষ্ট করেন যে, শত্রুপক্ষ ইরানের ওপর নিজেদের শর্ত চাপিয়ে দিতে চেয়েছিল। ইরান কেবল তখনই যুদ্ধবিরতি মেনে নিয়েছে, যখন তারা তেহরানের দেওয়া শর্তগুলো গ্রহণ করেছে।

 

নিজের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আলোচনা বা নেগোশিয়েশনকে সংগ্রামেরই একটি অংশ হিসেবে অভিহিত করেন ইরানি স্পিকার। তিনি জানান, জাতীয় স্বার্থ ও অধিকার রক্ষায় এই প্রক্রিয়া অব্যাহত থাকবে।

 

সূত্র: দ্য ডন

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন