যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক হামলার বিরুদ্ধে অবস্থান নেওয়ায় পোপ লিওকে ধন্যবাদ জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্সে প্রকাশিত এক বার্তায় তিনি এ কৃতজ্ঞতা জানান।
বার্তায় পেজেশকিয়ান বলেন, পোপ যুক্তরাষ্ট্রের হামলার বিরুদ্ধে নৈতিক, যৌক্তিক ও ন্যায্য অবস্থান গ্রহণ করেছেন। তিনি অভিযোগ করেন, ইরানের ওপর এই হামলা মিথ্যা অজুহাতে চালানো হয়েছে, যা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে এবং এতে ইসরায়েলের সমর্থন ছিল। তিনি আরও উল্লেখ করেন, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান আলোচনার মধ্যেই এ হামলার ঘটনা ঘটেছে।
ইরানের প্রেসিডেন্ট সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বক্তব্যেরও সমালোচনা করেন। তিনি বলেন, ট্রাম্প ইরানের ঐতিহাসিক সভ্যতাকে ধ্বংস করে প্রস্তর যুগে ফিরিয়ে দেওয়ার যে মন্তব্য করেছেন, তা বিপজ্জনক ও নির্লজ্জ।
পেজেশকিয়ান বলেন, এ ধরনের বক্তব্য পরম শক্তির ভ্রান্ত ধারণা থেকে এসেছে এবং এটি অহংকার, দমননীতি ও লাগামহীন সহিংসতার প্রতিফলন। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নীতিমালা শুধু ইরানের জন্য নয়, আন্তর্জাতিক আইন, মানবিক মূল্যবোধ ও ধর্মীয় শিক্ষার জন্যও হুমকি সৃষ্টি করছে।
সূত্র: আল-জাজিরা
ডিবিসি/কেএলডি