যুক্তরাষ্ট্রে কোনো অপরাধ নেই বলে ধারণা ছিল এক ভারতীয় তরুণীর। কিন্তু সম্প্রতি দেশটিতে তার ভাইয়ের গাড়ির চারটি চাকা চুরির ঘটনায় তিনি রীতিমতো হতবাক। এই ঘটনার বিস্তারিত জানিয়ে এক্স (সাবেক টুইটার)-এ একটি ভিডিও পোস্ট শেয়ার করা হয়েছে, যা এরই মধ্যে নেটিজেনদের নজর কেড়েছে।
ভিডিওতে ওই তরুণী জানান, সকালে ঘুম থেকে উঠে তার ভাই দেখেন পার্কিংয়ে রাখা গাড়ির চারটি চাকাই কেউ খুলে নিয়ে গেছে। তবে চোরেরা শুধু চাকাই চুরি করেনি, সেখানে একটি প্রিন্ট করা চিরকূটও রেখে গেছে। চিরকূটে লেখা ছিল, গত ছুটির দিনে 'ক্রিস্টাল হাউস' প্রপার্টিতে অন্তত তিনটি গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং তিনটি গাড়ির চাকা চুরি গেছে। পার্কিং লটের অপরাধ দমনে ক্রিস্টাল হাউস ম্যানেজমেন্ট কঠোর পদক্ষেপ না নিলে এই ধরনের ঘটনা ঠেকানো সম্ভব নয় বলে সেখানে উল্লেখ করে চোরেরা।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যবহারকারীরা নানা প্রতিক্রিয়া ও বাস্তবসম্মত পরামর্শ দিচ্ছেন। অনেকেই গাড়ির চাকা লক করা বা পার্কিংয়ে নিরাপত্তা ক্যামেরা ব্যবহারের পরামর্শ দিয়েছেন। একজন মন্তব্য করেন, যুক্তরাষ্ট্রে অনেক অপরাধ হয় বলেই তাদের বীমা বাজার এতো রমরমা, তবে এটি নির্ভর করে আপনি কোন এলাকায় আছেন তার ওপর। আরেক ব্যবহারকারী রসিকতা করে লেখেন, চোরেরা বেশ শিক্ষিত, তারা ইংরেজি জানে এবং তাদের কাছে প্রিন্টারও আছে। অন্য একজন মন্তব্য করেছেন, চোরেরা অন্তত গাড়িটিকে কোনো টুলের ওপর রেখে যাওয়ার মতো দয়া দেখিয়েছে।
ডিবিসি/আরএসএল