আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে লিমন ও নাহিদা বৃষ্টি হত্যায় সন্দেহভাজন এক মার্কিন নাগরিক গ্রেপ্তার

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

৭ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা বৃষ্টির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে লিমনের রুমমেট হিশাম আবুঘরবেহকে (২৬) গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

লিমনের ভাই জুবায়ের আহমেদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন এই তথ্য নিশ্চিত করেছে। জুবায়ের আহমেদ জানিয়েছেন, লিমন ও নাহিদার মধ্যে গভীর প্রেমের সম্পর্ক ছিল এবং তাঁরা খুব শীঘ্রই বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পরিকল্পনা করছিলেন। 

 

বাংলাদেশে পরিবারের সদস্যদের সঙ্গে আলাপকালে লিমন প্রায়ই নাহিদার প্রশংসা করতেন। লিমন তাঁর পরিবারকে জানিয়েছিলেন যে, তিনি নাহিদাকে পছন্দ করেন এবং তাঁকে প্রেম নিবেদন করেছেন। উভয়েই তাঁদের ভবিষ্যৎ জীবনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছিলেন।

 

লিমন তাঁর ভাইয়ের কাছে নাহিদার বর্ণনা দিতে গিয়ে বলতেন যে, নাহিদা অত্যন্ত মেধাবী নারী। তাঁর চমৎকার গানের গলার পাশাপাশি রান্নায় বিশেষ পারদর্শিতার কথাও লিমন পরিবারকে গর্বের সঙ্গে জানাতেন। 

 

গত দুই বছর ধরে লিমন তাঁর থিসিস নিয়ে অত্যন্ত কঠোর পরিশ্রম করছিলেন বলেও জুবায়ের উল্লেখ করেন। লিমন এবং নাহিদার অকাল মৃত্যুর  মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন