সৌদি আরবের জেদ্দায় দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) এক প্রতিবেদনে জানানো হয়েছে, বৈঠকে দুই নেতা আঞ্চলিক ও আন্তর্জাতিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
এ সময় মধ্যপ্রাচ্যসহ দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে পাকিস্তানে চলমান যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনার বিষয়টি বিশেষ গুরুত্ব পায়।
বৈঠকে সৌদি যুবরাজ আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টার প্রয়োজনীয়তার ওপর জোর দেন এবং এই প্রক্রিয়ায় পাকিস্তানের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন। বিশেষ করে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং দেশটির সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতাকে তিনি ইতিবাচক হিসেবে স্বীকৃতি দেন। বৈঠকের শেষ পর্যায়ে দুই দেশের পারস্পরিক স্বার্থ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
সূত্র: আলজাজিরা
ডিবিসি/এফএইচআর