আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র অবরোধ না তোলা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইরানের বন্দরগুলোর ওপর থেকে মার্কিন অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। গত শনিবার (১৮ এপ্রিল) স্থানীয় সময় সন্ধ্যায় এক বিবৃতিতে এটি জানায় বাহিনীটি।

 আইআরজিসি স্পষ্ট জানিয়েছে, এই নির্দেশনা অমান্য করে হরমুজের দিকে জাহাজ নিয়ে আসাকে শত্রুদের সঙ্গে সহযোগিতা হিসেবে গণ্য করা হবে এবং নিষেধাজ্ঞা উপেক্ষা করা জাহাজগুলোতে হামলা চালানো হবে।

 

দীর্ঘ উত্তেজনার পর গত শুক্রবার ইরান আনুষ্ঠানিকভাবে হরমুজ প্রণালি খুলে দিলেও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অবরোধ অব্যাহত রাখা হয়। তেহরানের অভিযোগ, যুদ্ধবিরতি চুক্তির শর্ত লঙ্ঘন করে ওয়াশিংটন ইরানি জাহাজ ও বন্দরগুলোর ওপর থেকে নৌ-অবরোধ তুলে নেয়নি। মার্কিন এই পদক্ষেপকে বারবার বিশ্বাস ভঙ্গের শামিল উল্লেখ করে পাল্টা ব্যবস্থা হিসেবে শনিবার পুনরায় প্রণালিটি বন্ধ করে দেয় ইরান।

 

বিবৃতিতে বিপ্লবী গার্ড বাহিনী পারস্য উপসাগর এবং ওমান সাগরে অবস্থানরত জাহাজগুলোর প্রতি বিশেষ সতর্কবার্তা জারি করেছে। সেখানে নোঙর করা জাহাজগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বর্তমান স্থান থেকে নড়াচড়া না করতে বলা হয়েছে। 

 

এদিকে মার্কিন এই অবরোধকে ‘বিবেচনাহীন এবং অজ্ঞতাপূর্ণ’ সিদ্ধান্ত হিসেবে অভিহিত করেছেন ইরানের প্রেসিডেন্ট বাঘের ঘালিবাফ। তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের নিজস্ব জাহাজগুলো যদি হরমুজ প্রণালি পার হতে না পারে, তবে অন্য কোনো দেশের জাহাজ পার হওয়ার বিষয়টিও অসম্ভব হয়ে দাঁড়াবে।

 

সূত্র: দা ডেইলি স্টার

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন