আন্তর্জাতিক, পাকিস্তান

যুক্তরাষ্ট্র-ইরানের ঐতিহাসিক বৈঠকের আগে ইসলামাবাদে কড়া নিরাপত্তা

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বহুল আলোচিত ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি বৈঠককে কেন্দ্র করে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে শুক্রবার দুই দেশের প্রতিনিধিরা ইসলামাবাদে পৌঁছালেও হোয়াইট হাউসের তথ্যমতে, শনিবার (১১ এপ্রিল) থেকে শুরু হবে এই আনুষ্ঠানিক বৈঠক।

এই গুরুত্বপূর্ণ বৈঠকে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। অন্যদিকে, ইরানের পক্ষে প্রতিনিধিত্ব করবেন দেশটির পার্লামেন্টের স্পিকার এবং পররাষ্ট্রমন্ত্রী।

 

বৈঠক নির্বিঘ্ন করতে ইসলামাবাদে ইতোমধ্যে দুই দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে নিরাপত্তার স্বার্থে শহরের বহু স্কুল ও দোকানপাট বন্ধ রাখা হয়েছে। জোরদার করা হয়েছে তল্লাশি কার্যক্রম; বিশেষ করে গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনাগুলোর আশপাশে চেকপোস্ট বসিয়ে কড়া নজরদারি চালানো হচ্ছে।

 

এছাড়া, দুই দেশের প্রতিনিধিদের থাকার জন্য নির্ধারিত 'সেরেনা হোটেল' আগামী ১২ এপ্রিল পর্যন্ত সম্পূর্ণ খালি করে ফেলা হয়েছে। নিরাপত্তাবাহিনী ওই হোটেলের চারপাশের তিন কিলোমিটার এলাকাও পুরোপুরি লকডাউন করে রেখেছে।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন