চলমান যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার শান্তি আলোচনা আয়োজনের প্রস্তাব দিয়েছে পাকিস্তান। সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক দুজন পাকিস্তানি কর্মকর্তার বরাত দিয়ে এপি জানায়, আগামী কয়েকদিনের মধ্যেই পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এই আলোচনার দ্বিতীয় ধাপ আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে।
তবে ওই কর্মকর্তারা জানিয়েছেন, প্রস্তাবিত এই স্থানে আলোচনা অনুষ্ঠিত হবে কি না, তা নির্ভর করছে সংশ্লিষ্ট পক্ষগুলোর ওপর। যুক্তরাষ্ট্র ও ইরান যদি আলোচনার জন্য বিকল্প বা অন্য কোনো স্থান নির্ধারণের অনুরোধ না করে, তবেই ইসলামাবাদে এই বৈঠকটি অনুষ্ঠিত হতে পারে।
সূত্র: আল-জাজিরা
ডিবিসি/কেএলডি