আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধে ৩৫০ জনের বেশি ইরানি সরকারি কর্মী নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গত পাঁচ মাস ধরে চলা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের ৩৫০ জনেরও বেশি সরকারি কর্মকর্তা ও কর্মচারী নিহত হয়েছেন। ইরানের সরকারি মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করে নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন।

নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে এক সাক্ষাৎকালে মোহাজেরানি বলেন, চলমান এই সংঘাতের দিনগুলোতে দেশের সেবা করতে গিয়ে ৩৫০ জনেরও বেশি সরকারি কর্মী শাহাদাত বরণ করেছেন। সাধারণ মানুষের জন্য দেশের জরুরি পরিষেবাগুলো সচল রাখতে গিয়ে এই কর্মীরা নিজেদের জীবন উৎসর্গ করেছেন বলে তিনি উল্লেখ করেন।

 

আত্মত্যাগীদের স্মরণ করতে গিয়ে তিনি বিভিন্ন পেশাজীবীর উদাহরণ টেনে আনেন।

 

তিনি জানান, হরমোজগান প্রদেশে সাধারণ মানুষের টেলিযোগাযোগ ব্যবস্থা নিরবচ্ছিন্ন রাখতে বিটিএস টাওয়ারের চূড়ায় কাজ করার সময় এক প্রকৌশলী প্রাণ হারিয়েছেন। এছাড়া দেশের বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার মতো ঝুঁকিপূর্ণ কাজ করতে গিয়ে একাধিক লাইনম্যান এবং চরম সংকটের মধ্যেও নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে নিরলস সেবা দিয়ে যাওয়া নিবেদিতপ্রাণ চিকিৎসক ও নার্সরা নিহত হয়েছেন।

 

সরকারি এই মুখপাত্র তাঁর বিবৃতিতে আরও বলেন, এই হারানো মানুষগুলোর কথা স্মরণ করা মূলত তাদের প্রতি জাতির এক বিনম্র শ্রদ্ধাঞ্জলি। এর মাধ্যমে তারা যেন জানতে পারেন যে, তাদের এই সর্বোচ্চ আত্মত্যাগ ও অসামান্য অবদানের কাছে জাতি হিসেবে ইরান চিরঋণী এবং গভীরভাবে কৃতজ্ঞ।

 

সূত্র: আলজাজিরা

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন