মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনা নিরসনে সরাসরি হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করার এবং তেহরানকে প্রতিবেশী দেশগুলোতে পাল্টা হামলা চালানো থেকে বিরত থাকার জোরালো অনুরোধ জানিয়েছেন।
বেলজিয়ামের ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গুতেরেস এই মন্তব্য করেন। তিনি সতর্ক করে দিয়ে বলেন, “এই যুদ্ধ এখনই শেষ করার সময় এসেছে। বর্তমান পরিস্থিতি যে কোনো মুহূর্তে সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঝুঁকিতে রয়েছে।”
আঞ্চলিক স্থিতিশীলতা ও বিশ্ব অর্থনীতির কথা বিবেচনায় নিয়ে জাতিসংঘ প্রধান অবিলম্বে হরমুজ প্রণালী জাহাজ চলাচলের জন্য পুনরায় খুলে দেওয়ারও আহ্বান জানান। তিনি মনে করেন, সংঘাত দীর্ঘায়িত হলে এর প্রভাব কেবল মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং তা বৈশ্বিক সংকটে রূপ নিতে পারে।
সূত্র: আলজাজিরা
ডিবিসি/পিআরএএন