আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইরানকে শান্ত হওয়ার আহ্বান ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁর

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

হরমুজ প্রণালি নিয়ে সপ্তাহান্তে বৃদ্ধি পাওয়া উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানকে পরিস্থিতি শান্ত করার আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কের সঙ্গে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে ফরাসি প্রেসিডেন্ট বলেন, আমাদের অবস্থান আগের মতোই আছে। কূটনীতির মাধ্যমে আমাদের চলমান সংকটগুলোর সমাধান করতে হবে। সবাইকে শান্ত হতে হবে।

 

গত শনিবার হরমুজ প্রণালিতে বেশ কয়েকটি জাহাজে গুলি চালায় ইরান। এর মধ্যে ফরাসি শিপিং জায়ান্ট সিএমএ সিজিএম-এর একটি কন্টেইনার জাহাজও ছিল। তবে এ ঘটনায় ফ্রান্সকে সুনির্দিষ্টভাবে কোনো লক্ষ্যবস্তু করা হয়নি বলে জানিয়েছেন ম্যাক্রোঁ।

 

এদিকে, সিএমএ সিজিএম কর্তৃপক্ষ ইরানের এই গুলিবর্ষণকে ‘সতর্কতামূলক ফায়ার’ হিসেবে উল্লেখ করেছে। ফরাসি প্রতিষ্ঠানটি জানিয়েছে, ওই ঘটনার সময় জাহাজে থাকা তাদের সব ক্রু নিরাপদে ছিলেন।

 

সূত্র: আল-জাজিরা

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন