আন্তর্জাতিক, আরব

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের বিরুদ্ধে ইরানিদের সমাবেশ

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের বিরুদ্ধে ফুঁসছে গোটা ইরান। চলমান এ যুদ্ধের নিন্দা জানাতে দেশজুড়ে বিভিন্ন শহরের রাস্তায় নেমে আসেন সাধারণ ইরানিরা।

ফার্স সংবাদ সংস্থা জানিয়েছে, রবিবার গভীর রাতে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর কেরমানে দেশের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির ছবি ও পতাকা হাতে বিশাল এক জনতা জড়ো হয়েছিল।

 

ফার্স ও অন্যান্য সংবাদমাধ্যমের তথ্যমতে, রাজধানী তেহরান, ইসফাহান, তাবরিজ, তুরস্ক ও ইরাক সীমান্তবর্তী পশ্চিম আজারবাইজান প্রদেশের উরমিয়া শহর এবং আজারবাইজান সীমান্তবর্তী আরদাবিলেও একই ধরনের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

সূত্র: আল-জাজিরা

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন