আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে আটক ৫১

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইরানে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং যুক্তরাজ্যের হয়ে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে একটি বিশাল চক্রকে আটক করার দাবি করেছে দেশটির গোয়েন্দা সংস্থা। দক্ষিণ-পূর্ব ইরানের কেরমান প্রদেশ থেকে এই নেটওয়ার্কটি গুঁড়িয়ে দেওয়া হয়।

ইরানের গোয়েন্দা সংস্থা জানিয়েছে, তারা সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মোট ৫১ জনকে আটক করেছে। আটককৃতদের বিরুদ্ধে গোয়েন্দা তথ্য সংগ্রহ, সশস্ত্র সংগঠন পরিচালনা এবং দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগ আনা হয়েছে। তেহরানের দাবি, এই নেটওয়ার্কটি সরাসরি ওয়াশিংটন, তেল আবিব এবং লন্ডনের গোয়েন্দা সংস্থাগুলোর সাথে যুক্ত হয়ে কাজ করছিল। 

 

গোয়েন্দা সংস্থাটির বিবৃতিতে বলা হয়েছে, কেরমান শহরে তৎপর বেশ কয়েকটি স্পাই সেল (গুপ্তচর ইউনিট) এবং সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোকে শনাক্ত করার পর সেগুলোকে সফলভাবে নিষ্ক্রিয় করা হয়েছে। এই গোষ্ঠীগুলো ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা বিঘ্নিত করার সুদূরপ্রসারী ষড়যন্ত্রে লিপ্ত ছিল বলে দাবি করা হয়।

 

উল্লেখ্য যে, গত কয়েক মাস ধরে ইরানের বিভিন্ন অঞ্চলে বিদেশি গোয়েন্দা তৎপরতা বিরোধী অভিযান জোরদার করা হয়েছে। তবে এই গণ-আটকের বিষয়ে অভিযুক্ত দেশগুলোর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 

সূত্র: আল-জাজিরা

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন