ওয়াশিংটন ডিসিতে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর এবং যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছে বাংলাদেশের একটি প্রতিনিধিদল। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে প্রতিনিধিদলের নেতৃত্ব দেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
একই সফরে বাংলাদেশের প্রতিনিধিদলটি আটলান্টিক কাউন্সিল ও জাইকার (JICA) সঙ্গেও পৃথক বৈঠকে অংশ নেয়। এ ছাড়া, ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল আয়োজিত একটি বিশেষ গোলটেবিল বৈঠকেও যোগ দেন অর্থমন্ত্রী ও সফররত প্রতিনিধিদলের সদস্যরা। মূলত আন্তর্জাতিক উন্নয়ন অংশীদার ও ব্যবসায়িক মহলের সঙ্গে সম্পর্ক জোরদারের লক্ষ্যেই এই আলোচনার আয়োজন করা হয়।
ডিবিসি/এফএইচআর