ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্র যদি তাদের ‘কর্তৃত্ববাদী’ নীতি পরিহার করে, তবে তাদের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব।
এক লিখিত বার্তায় প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, "মার্কিন সরকার যদি তাদের কর্তৃত্ববাদ ত্যাগ করে এবং ইরানি জাতির অধিকারের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করে, তবে অবশ্যই একটি চুক্তিতে পৌঁছানোর পথ খুঁজে পাওয়া যাবে।"
তার এই মন্তব্যটি এমন এক সময়ে সামনে এলো, যার ঠিক আগেই গত রোববার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপে যুক্ত হন তিনি। জানা গেছে, ওই ফোনালাপে পেজেশকিয়ান পুতিনকে জানান যে, ইরানের জাতীয় স্বার্থ ও অধিকার সুরক্ষিত থাকলে তেহরান 'অঞ্চলে স্থায়ী শান্তি' নিশ্চিত করার লক্ষ্যে একটি চুক্তিতে পৌঁছাতে সম্পূর্ণ প্রস্তুত।
সূত্র: দ্য গার্ডিয়ান
ডিবিসি/কেএলডি