আন্তর্জাতিক

যুদ্ধবিধ্বস্ত গাজায় তীব্র ওষুধ সংকটে সাড়ে ৩ লাখ রোগী

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৭ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

অবরুদ্ধ গাজা উপত্যকায় সাড়ে তিন লাখেরও বেশি রোগীর জরুরি ভিত্তিতে ওষুধের প্রয়োজন বলে জানিয়েছেন ফিলিস্তিনের একটি দাতব্য সংস্থার শীর্ষ কর্মকর্তা। পর্যাপ্ত চিকিৎসার অভাবে অঞ্চলটিতে স্বাস্থ্য সংকট দিন দিন তীব্রতর হচ্ছে।

ফিলিস্তিনি মেডিকেল রিলিফ সোসাইটির গাজা শাখার পরিচালক মোহাম্মদ আবু আফাশ জানান, এই বিপুল সংখ্যক রোগীর জন্য ওষুধ প্রয়োজন হলেও সেখানে যে পরিমাণ ত্রাণ প্রবেশ করছে তা চাহিদার তুলনায় একেবারেই অপ্রতুল।

 

সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সতর্ক করে বলেন, গাজা উপত্যকায় প্রয়োজনীয় চিকিৎসাসেবা সামগ্রী ও ওষুধ প্রবেশ করতে না পারলে সেখানকার স্বাস্থ্য পরিস্থিতি চরম ও ভয়াবহ রূপ নেবে।

 

সংকট সমাধানে জরুরি ভিত্তিতে পর্যাপ্ত চিকিৎসা সহায়তা গাজায় প্রবেশের অনুমতি নিশ্চিত করতে সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

 

সূত্র: আলজাজিরা

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন