আন্তর্জাতিক

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

শনিবার ২০শে জুন ২০২৬ ১২:৪৯:২৫ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইসরায়েল ও ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার মাত্র কয়েক ঘণ্টা পরই শনিবার (২০ জুন) দক্ষিণ লেবাননে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলি বিমান ও ড্রোন হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন বলে লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম নিশ্চিত করেছে।

লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ-এর প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি যুদ্ধবিমান ও ড্রোন রাতভর এবং শনিবার সকাল পর্যন্ত নাবাতিয়াহ এলাকা জুড়ে ধারাবাহিক হামলা চালায়। এসব হামলায় বেশ কিছু আবাসিক ভবন ও বাড়িঘর ধ্বংস হয়েছে। এর পাশাপাশি ইসরায়েলি কামান থেকে ভোরের আগে নাবাতিয়াহ ও এর উপকণ্ঠে ব্যাপক গোলাবর্ষণ করা হয়।

 

এর আগে, লেবাননে সংঘাত মারাত্মক রূপ ধারণ করায় এক মার্কিন কর্মকর্তার সূত্র মতে গত শুক্রবার ইসরায়েল ও হিজবুল্লাহ একটি যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছিল। তবে সেই চুক্তি কার্যকর হওয়ার পরপরই এই প্রাণঘাতী হামলার ঘটনা ঘটল।
 

সূত্র: এনডিটিভি

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন