যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, যুদ্ধবিরতি চলাকালীন লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলা সম্পূর্ণ "ভুল" এবং "নীতিগত দিক থেকে" এই হামলা অবিলম্বে "বন্ধ হওয়া উচিত"।
স্টারমার জানান, ইসরায়েলের এই হামলাগুলো সরাসরি যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন কি না, তা নিশ্চিত করে বলা "কঠিন"। কারণ ওই চুক্তির বিস্তারিত তথ্য তার কাছে নেই।
তবে নিজের অবস্থান পরিষ্কার করে তিনি জোর দিয়ে বলেন, "আমাকে এ বিষয়ে খুব স্পষ্ট হতে দিন। তারা (ইসরায়েল) ভুল করছে। এমনটা হওয়া কোনোভাবেই উচিত নয়। এটা এখনই বন্ধ হওয়া উচিত।" উল্লেখ্য, ব্রিটিশ প্রধানমন্ত্রী বর্তমানে উপসাগরীয় অঞ্চলে সফরে রয়েছেন। সেখানে তিনি বিভিন্ন দেশের আঞ্চলিক নেতাদের সাথে ধারাবাহিক বৈঠক করছেন।
সূত্র: আল-জাজিরা
ডিবিসি/কেএলডি