আন্তর্জাতিক, আমেরিকা

যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে চান না ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বুধবার শেষ হতে যাওয়া বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ আর না বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই অনড় অবস্থানের কথা জানান।

সাক্ষাৎকারে ট্রাম্প স্পষ্টভাবে বলেন, “আমাদের হাতে খুব বেশি সময় নেই।” তার এই মন্তব্যের মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন যে, অনির্দিষ্টকাল ধরে যুদ্ধবিরতি চালিয়ে যাওয়ার পক্ষপাতী তিনি নন; বরং দ্রুত একটি চূড়ান্ত সমাধানে পৌঁছানোই তার লক্ষ্য।


ইরানের বর্তমান পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে ট্রাম্প বলেন, তেহরান যদি একটি চুক্তিতে আসে, তবে তারা নিজেদের জন্য একটি সম্মানজনক ও শক্তিশালী অবস্থান তৈরি করতে পারবে। তবে সেই পথটি যে সহজ হবে না, তারও ইঙ্গিত দিয়েছেন তিনি। ইরানি কর্মকর্তাদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে ট্রাম্প বলেন, “তাদের সামনে আলোচনা ছাড়া আর কোনো বিকল্প পথ খোলা নেই।”


বিশ্লেষকদের মতে, ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি আরও কঠোরভাবে বজায় রাখতে চান। বুধবার (২২ এপ্রিল) যুদ্ধবিরতি শেষ হওয়ার পর মধ্যপ্রাচ্যের রাজনৈতিক সমীকরণ কোন দিকে মোড় নেয়, এখন সেটিই দেখার বিষয়।


সূত্র: আল জাজিরা


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন