আন্তর্জাতিক

যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোয় ট্রাম্পকে ধন্যবাদ জানালেন শাহবাজ শরিফ

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দেওয়ায় তাঁকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে শাহবাজ শরিফ জানান, চলমান কূটনৈতিক প্রচেষ্টাকে আরও এগিয়ে নেওয়ার সুযোগ দিতে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর যে অনুরোধ পাকিস্তান করেছিল, তা সদয়ভাবে গ্রহণ করায় তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি কৃতজ্ঞ। নিজের এবং পাকিস্তানের ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনিরের পক্ষ থেকে তিনি এই ধন্যবাদ জ্ঞাপন করেন।

 

একই সঙ্গে, আলোচনার মাধ্যমে এই সংকটের একটি গ্রহণযোগ্য নিষ্পত্তিতে পৌঁছানোর জন্য পাকিস্তানের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেছেন শাহবাজ শরিফ। তিনি আশা প্রকাশ করেন, সংঘাতের স্থায়ী অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরান উভয় পক্ষই এই যুদ্ধবিরতি যথাযথভাবে পালন করবে। এছাড়া, ইসলামাবাদে নির্ধারিত দ্বিতীয় দফার আলোচনায় একটি সমন্বিত ও ব্যাপক ‘শান্তি চুক্তি’ সম্পন্ন করা সম্ভব হবে বলেও দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

 

সূত্র: আলজাজিরা

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন