আন্তর্জাতিক

যুদ্ধবিরতি ইসরায়েলের জন্য রাজনৈতিক বিপর্যয়, নেতানিয়াহু ব্যর্থ: ইয়ার লাপিদ

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

বুধবার ৮ই এপ্রিল ২০২৬ ১২:৫৩:১৫ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত যুদ্ধবিরতির প্রতি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সমর্থন জানানোর পর তার তীব্র সমালোচনা করেছেন দেশটির বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ। এই পরিস্থিতিকে ইসরায়েলের জন্য একটি 'রাজনৈতিক বিপর্যয়' হিসেবে অভিহিত করে লাপিদ দাবি করেছেন যে, যুদ্ধ পরিচালনায় প্রধানমন্ত্রী সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন।

নেতানিয়াহুর কার্যালয় থেকে জানানো হয়েছে যে, দুই সপ্তাহের এই যুদ্ধবিরতির আওতায় লেবানন থাকবে না। তবে মধ্যস্থতাকারী ইরান ও পাকিস্তান উভয় পক্ষই দাবি করেছে যে যুদ্ধবিরতিতে লেবানন অন্তর্ভুক্ত রয়েছে। এই অস্পষ্টতা ও সিদ্ধান্তের প্রক্রিয়ায় ইসরায়েলের অনুপস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে ইয়ার লাপিদ বলেন, যখন জাতীয় নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছিল, তখন ইসরায়েল আলোচনার টেবিলেই ছিল না।

 

বিরোধীদলীয় এই নেতা আরও মন্তব্য করেন যে, সেনাবাহিনী তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করেছে এবং দেশের জনগণও অসীম সহনশীলতা দেখিয়েছে, কিন্তু নেতানিয়াহু রাজনৈতিক ও কৌশলগতভাবে ব্যর্থ হয়েছেন। তিনি নিজে যেসব লক্ষ্য নির্ধারণ করেছিলেন, তার একটিও পূরণ করতে পারেননি বলে অভিযোগ তোলেন লাপিদ।

 

সূত্র: বিবিসি

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন