আন্তর্জাতিক

যুদ্ধবিরতির সময়ে আরও শক্তিশালী হয়েছে ইরানের সশস্ত্র বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যুদ্ধবিরতির এই সময়ে ইরানের সামরিক ও আভিযানিক সক্ষমতা আরও বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) মুখপাত্র জেনারেল সরদার মহেবি।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি-কে তিনি জানান, অতীতের যেকোনো সময়ের চেয়ে তাঁদের সশস্ত্র বাহিনী বর্তমানে আরও ভালো অবস্থানে রয়েছে।ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ থেকে পাওয়া অন্যতম প্রধান শিক্ষা হিসেবে তিনি শত্রুদের সম্পর্কে সশস্ত্র বাহিনীর আভিযানিক জ্ঞান বৃদ্ধি পাওয়ার বিষয়টি উল্লেখ করেন।

 

আইআরজিসির এই মুখপাত্র আরও বলেন, শত্রুরা যদি পুনরায় সামরিক রণক্ষেত্রে ফিরে আসে, তবে এবারের অভিযানের ধরন, যুদ্ধের ভৌগোলিক অবস্থান এবং এমনকি ব্যবহৃত অস্ত্রের ধরনও ভিন্ন হবে। যেকোনো সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস পুরোপুরি প্রস্তুত রয়েছে বলেও তিনি জানান।

 

সূত্র: আল-জাজিরা

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন