আন্তর্জাতিক

যুদ্ধবিরতি শেষের আগেই বিশ্ববাজারে তেলের দাম বাড়ল

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার দিকে কড়া নজর রাখছেন বিনিয়োগকারীরা। আগামী বুধবার বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে চলার খবরের মাঝেই সোমবার বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম একলাফে ৫ শতাংশ বেড়েছে। যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা নিয়ে মিশ্র সংকেতের কারণেই এই মূল্যবৃদ্ধি বলে মনে করা হচ্ছে।

এদিকে, জাপান সফররত যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইয়েভেট কুপার সতর্ক করে বলেছেন, হরমুজ প্রণালির অবরোধ বৈশ্বিক জ্বালানি, অর্থনীতি এবং জাতীয় নিরাপত্তার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। তিনি জরুরি ভিত্তিতে গুরুত্বপূর্ণ এই জলপথ খুলে দেওয়ার ওপর জোর দিয়েছেন।

 

জ্বালানি সরবরাহ নিয়ে এমন উদ্বেগ থাকা সত্ত্বেও এশিয়ার প্রধান শেয়ারবাজারগুলোতে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। সংঘাত শুরুর পর থেকে হওয়া ক্ষতি এরই মধ্যে পুষিয়ে নিতে শুরু করেছে দক্ষিণ কোরিয়ার বাজার।

 

বাজার বিশ্লেষকরা বলছেন, বিনিয়োগকারীরা হয়তো সম্ভাব্য সবচেয়ে খারাপ পরিস্থিতির বিষয়টি আগেই বিবেচনা করে রেখেছেন। তবে চলমান এই অচলাবস্থার যেকোনো ধরনের পরিবর্তন পুরো অঞ্চলে নতুন করে অস্থিরতা তৈরি করতে পারে।

 

সূত্র: আল-জাজিরা

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন