চলমান যুদ্ধ থেকে দেশের প্রযুক্তিগত ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অর্জন ও শিক্ষা মিলেছে বলে মন্তব্য করেছেন ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল ইবন আল-রেজা। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি এই তথ্য জানিয়েছে।
যুদ্ধের অভিজ্ঞতা থেকে অর্জিত তথ্যের ভিত্তিতে তাঁরা ভবিষ্যতে সম্ভাব্য যেকোনো যুদ্ধক্ষেত্রের জন্য উপযুক্ত প্রতিরক্ষা ব্যবস্থা ডিজাইন ও সাজাচ্ছেন বলে তিনি উল্লেখ করেন।
এই সংঘাতের মাধ্যমে শত্রুর কৌশল ও কর্মপদ্ধতি সম্পর্কে নতুন ও গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত অন্তর্দৃষ্টি লাভ করা সম্ভব হয়েছে বলে তিনি জানান।
ইরানি প্রতিরক্ষা বিভাগের এই উচ্চপদস্থ কর্মকর্তা আরও জানান যে, এই ধরনের কৌশলগত মূল্যায়ন তাদের ভবিষ্যৎ সামরিক সক্ষমতা আরও বহুগুণ বাড়িয়ে তুলতে সাহায্য করবে।
যুদ্ধকালীন অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশটির সামরিক বিজ্ঞানীরা আধুনিক ও যুগোপযোগী নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে অবিরাম কাজ করে যাচ্ছেন।
সূত্র: আলজাজিরা
ডিবিসি/এসডব্লিউএন