আন্তর্জাতিক, এশিয়া

যুদ্ধের কারণে শীতকালীন প্যারালিম্পিকে অংশ নেবে না ইরান

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৮ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে শীতকালীন প্যারালিম্পিক গেমস 'মিলানো কর্টিনা-২০২৬' থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে ইরান। শুক্রবার (৬ মার্চ) আনুষ্ঠানিকভাবে জানিয়েছে আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটি (আইপিসি)।

দুইবারের প্যারালিম্পিয়ান আবুল ফজল খাতিবি মিয়ানাই এবারের আসরে দুটি প্যারা ক্রস-কান্ট্রি স্কিইং ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রস্তুতি নিয়েছিলেন। আগামী মঙ্গলবার (১২ মার্চ) পুরুষদের স্প্রিন্ট ক্লাসিক এবং বুধবার (১৩ মার্চ) ১০ কিলোমিটার ব্যবধানে ক্লাসিক স্ট্যান্ডিং রেসে তার অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু নিরাপত্তার কারণে তার যাত্রা বাতিল হওয়ায় ভেরোনায় অনুষ্ঠিতব্য উদ্বোধনী অনুষ্ঠানের ক্রীড়াবিদদের কুচকাওয়াজ থেকে ইরানের জাতীয় পতাকা সরিয়ে ফেলা হয়েছে।

 

এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে গভীর দুঃখ প্রকাশ করেছেন আইপিসি সভাপতি অ্যান্ড্রু পার্সনস। তিনি বলেন, বিশ্ব ক্রীড়াঙ্গন এবং বিশেষ করে আবুলফাজলের জন্য এটি অত্যন্ত হতাশাজনক যে, তিনি তাঁর তৃতীয় শীতকালীন প্যারালিম্পিকে অংশগ্রহণের জন্য নিরাপদে ভ্রমণ করতে পারছেন না।

 

পার্সনস আরও জানান, ইরানের বর্তমান অভ্যন্তরীণ পরিস্থিতির কারণে দেশটির জাতীয় প্যারালিম্পিক কমিটি (এনপিসি) ও স্কি ফেডারেশনের সঙ্গে যোগাযোগ রক্ষা করা বেশ কঠিন হয়ে পড়েছিল। 

 

ইরানের বেশিরভাগ অংশে যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত থাকায় দীর্ঘ আলোচনার পর এনপিসি ইরান আইপিসিকে নিশ্চিত করে, তাদের পক্ষে অ্যাথলিটকে নিরাপদে শীতকালীন প্যারালিম্পিকে পাঠানো সম্ভব নয়। এর ফলে আসর শুরুর আগমুহূর্তে বাধ্য হয়েই নাম প্রত্যাহার করে নিতে হয়েছে দেশটিকে।

 

তথ্যসূত্র: সিএনএন

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন