আন্তর্জাতিক

যুদ্ধের মধ্যেই চীন যাবেন আব্বাস আরাগচি

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই চীন সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিবৃতিতে জানানো হয়, গুরুত্বপূর্ণ এই সফরে আব্বাস আরাগচি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে বৈঠক করবেন। এই বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি বর্তমান আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে তাদের মধ্যে বিস্তারিত আলোচনা হবে।

 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতি ভেঙে পড়ার যে প্রবল আশঙ্কা তৈরি হয়েছে, ঠিক তেমনই এক সংকটময় সময়ে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর এই বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।

 

সূত্র: আলজাজিরা

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন