আন্তর্জাতিক

যুদ্ধ আর বাড়াতে চায় না ইরান, তবে শত্রুকেও ছাড় নয়: পেজেশকিয়ান

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সীমান্ত রক্ষায় ইরান দৃঢ় অবস্থানে থাকলেও তারা সংঘাত বা যুদ্ধের পরিধি আর বাড়াতে চায় না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনার (আইআরএনএ) বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি এই তথ্য জানিয়েছে।

ইরনার প্রতিবেদনে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের একটি বক্তব্য উদ্ধৃত করা হয়েছে। সেখানে তিনি বলেছেন, তাদের এমন একটি সমাজ গড়ে তোলার লক্ষ্যে কাজ করতে হবে, যেখানে শত্রুদের হস্তক্ষেপের কোনো প্রলোভন বা অনুপ্রবেশের সুযোগ থাকবে না। পাশাপাশি দেশটিকে বিভক্ত বা ধ্বংস করার কোনো পথও যেন না থাকে, সে বিষয়ে জোর দেন তিনি।

 

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা চলছে। তবে তেহরান ট্রাম্পের এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের কোনো ধরনের আলোচনার পরিকল্পনা নেই।

 

মার্কিন প্রেসিডেন্টের আলোচনার দাবি এবং ইরানের এই সরাসরি অস্বীকৃতির ফলে দুই দেশের মধ্যকার কূটনৈতিক যোগাযোগের বাস্তব পরিস্থিতি নিয়ে এখনো ধোঁয়াশা বিরাজ করছে। বর্তমান এই অবস্থায় প্রেসিডেন্ট পেজেশকিয়ানের বক্তব্যে ইরানের প্রতিরক্ষামূলক অবস্থান এবং সংঘাত বিস্তৃত না করার সুস্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সম্ভাবনার বিষয়ে তেহরানের অবস্থান এখনো পুরোপুরি স্পষ্ট নয়।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন