আন্তর্জাতিক

যুদ্ধ ও উত্তেজনায় বিশ্বজুড়ে বাড়ছে আধুনিক অস্ত্রের চাহিদা

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

বুধবার ১৭ই ডিসেম্বর ২০২৫ ০৭:২৩:১৫ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিশ্বজুড়ে চলমান যুদ্ধ, ভূরাজনৈতিক উত্তেজনা এবং সামরিক প্রতিযোগিতার কারণে দ্রুত পরিবর্তিত হচ্ছে অস্ত্র বাণিজ্যের দৃশ্যপট।

স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (সিপ্রি)-এর গবেষণায় দেখা গেছে, অত্যাধুনিক অস্ত্র ও প্রযুক্তির চাহিদা ব্যাপকহারে বৃদ্ধি পাওয়ায় ফুলে-ফেঁপে উঠছে বিশ্বের শীর্ষ সামরিক শিল্প প্রতিষ্ঠানগুলো।

 

২০২৪ সালের তথ্য অনুযায়ী, অস্ত্র বিক্রিতে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্রের লকহিড মার্টিন, আরটিএক্স, নরথ্রপ গ্রুম্যান, জেনারেল ডায়নামিকস ও বোয়িং-এর মতো কোম্পানিগুলো।

 

এফ-৩৫, এফ-২২ যুদ্ধবিমান ও পারমাণবিক সাবমেরিনসহ বিভিন্ন প্রযুক্তি বিক্রি করে তারা প্রায় ২১,২৮০ কোটি ডলার আয় করেছে। এরপরেই রয়েছে চীন; দেশটির এভিআইসি ও নরিনকো গ্রুপের মতো প্রতিষ্ঠানগুলো জে-২০ স্টেলথ যুদ্ধবিমান ও ট্যাংক বিক্রি করে ৫ হাজার ৩২১ কোটি ডলার আয় করেছে।

 

ইউরোপের বিএই সিস্টেমস ইউরোফাইটার টাইফুন ও সাবমেরিন প্রযুক্তির মাধ্যমে ৩ হাজার ৩৭৯ কোটি ডলার এবং রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রোসটেক সু-৩৫ ও সু-৫৭ যুদ্ধবিমান এবং আকাশ প্রতিরক্ষাব্যবস্থা বিক্রি করে ২ হাজার ৭১২ কোটি ডলার আয় করেছে। দেশগুলোর নিরাপত্তার স্বার্থে আধুনিক প্রযুক্তির ওপর নির্ভরশীলতা এই বিশাল সামরিক শিল্পসাম্রাজ্য গড়ে তুলতে সহায়তা করছে।


ডিবিসি/এএমটি

আরও পড়ুন