আন্তর্জাতিক

যুদ্ধ দারুণ এগোচ্ছে, মার্কিন সেনাদের হামলায় কোণঠাসা ইরান: দাবি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ সামরিক অভিযান অত্যন্ত সফলভাবে এগিয়ে চলছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমন কথা বলেন।

সাক্ষাৎকারে হোয়াইট হাউসের সিনিয়র করেসপন্ডেন্ট জ্যাকি হেইনরিখকে ট্রাম্প বলেন, মার্কিন সেনারা বর্তমান সংঘাতে ইরানকে অত্যন্ত জোরালোভাবে আঘাত হানছে। তাদের এই ধারাবাহিক বিজয় ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

 

ট্রাম্প দাবি করেন, যুদ্ধে মার্কিন বাহিনীর আক্রমণ প্রতিপক্ষকে চরম বিপর্যয়ের মুখে ফেলছে।

 

তিনি আরও বলেন, তারা যেভাবে একের পর এক সাফল্য অর্জন করে চলেছেন, তাতে প্রতিপক্ষের জন্য শেষ পর্যন্ত যুদ্ধক্ষেত্র ছেড়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না।

 

সূত্র: আলজাজিরা

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন