আন্তর্জাতিক, এশিয়া

যুদ্ধ পরিস্থিতির মধ্যে সীমিত পরিসরে ফ্লাইট চালুর ঘোষণা এমিরেটস'র

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দুবাই-ভিত্তিক বিমান সংস্থা এমিরেটস আজ সোমবার (২মার্চ) থেকে সীমিত পরিসরে পুনরায় ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, এই সীমিত ফ্লাইটে ভ্রমণের জন্য যারা আগে থেকে বুকিং করেছিলেন এবং যাদের পুনরায় বুকিং সম্পন্ন হয়েছে, তাদের এই মুহূর্তে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। 

 

এমিরেটস কর্তৃপক্ষ এসব যাত্রীদের সঙ্গে সরাসরি যোগাযোগ করবে। তবে এয়ারলাইন্সের পক্ষ থেকে সুনির্দিষ্টভাবে অবহিত না করা পর্যন্ত সাধারণ যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। 

 

একইসঙ্গে বিবৃতিতে জানানো হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এমিরেটসের অন্যান্য সকল নিয়মিত ফ্লাইট স্থগিত থাকবে।

 

তথ্যসূত্র: আলজাজিরা

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন