গত ফেব্রুয়ারির শেষের দিকে শুরু হওয়া সংঘাত অবসানে যুক্তরাষ্ট্রের দেওয়া সর্বশেষ প্রস্তাবের জবাব পাঠিয়েছে ইরান।
রবিবার (১০ মে) ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ এক প্রতিবেদনে জানিয়েছে, যুদ্ধ অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের দেওয়া সর্বশেষ প্রস্তাবিত খসড়ার জবাব আজ একজন পাকিস্তানি মধ্যস্থতাকারীর মাধ্যমে হস্তান্তর করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান।
ইরানের দেওয়া ওই উত্তরের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। তবে বার্তা সংস্থাটি জানিয়েছে, প্রস্তাবিত রূপরেখা অনুযায়ী, বর্তমান পর্যায়ে আলোচনার মূল লক্ষ্য হবে এই অঞ্চলে চলমান যুদ্ধের অবসান ঘটানো।
সূত্র: সিএনএন
ডিবিসি/কেএলডি