আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে ইরানের প্রস্তাব ‘অগ্রহণযোগ্য’: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যুদ্ধ বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবের বিপরীতে ইরানের পাঠানো জবাব প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার (১০ মে) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে কোনো বিস্তারিত ব্যাখ্যা ছাড়াই তিনি জানান, ইরানের তথাকথিত প্রতিনিধিদের পাঠানো জবাবটি তিনি পড়েছেন এবং এটি তার কাছে 'পুরোপুরি অগ্রহণযোগ্য' মনে হয়েছে।

মধ্যস্থতাকারী দেশ হিসেবে পাকিস্তান ইরানের এই বার্তা যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছে দেয়। পারমাণবিক কর্মসূচিসহ অন্যান্য দ্বিপাক্ষিক বিরোধ নিয়ে মূল আলোচনা শুরুর আগে যুদ্ধবিরতির শর্ত হিসেবে তেহরান এই প্রস্তাব পাঠিয়েছে বলে জানা গেছে। তবে ট্রাম্পের ওই পোস্টের বাইরে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

 

তেহরানের দেয়া প্রস্তাবে সব ফ্রন্টে, বিশেষ করে লেবাননে অবিলম্বে যুদ্ধ বন্ধের দাবি জানানো হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ প্রত্যাহার, ইরানের ওপর নতুন করে হামলা না চালানোর নিশ্চয়তা এবং তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞাসহ সব ধরনের মার্কিন অবরোধ তুলে নেওয়ার শর্ত দেওয়া হয়েছে। পাশাপাশি হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের নিরাপত্তার ওপরও জোর দেওয়া হয়েছে; যদিও গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথটি কবে বা কীভাবে পুনরায় খুলে দেওয়া হতে পারে, সে বিষয়ে প্রস্তাবে কোনো স্পষ্ট ইঙ্গিত নেই।


ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন