জাতীয়

যুদ্ধ শুরুর পর মধ্যপ্রাচ্যগামী বাংলাদেশের ২৪৫ ফ্লাইট বাতিল

ডেস্ক রিপোর্ট

ডিবিসি নিউজ

৮ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতিতে নিরাপত্তা ঝুঁকির কারণে গত সাত দিনে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিভিন্ন এয়ারলাইন্সের মোট ২৪৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করায় এই পরিস্থিতির সৃষ্টি হয়।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে জানা গেছে, যুদ্ধপরিস্থিতির প্রভাবে ঢাকা থেকে গত ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি এবং ৫ মার্চ ৩৬টি ফ্লাইট বাতিল করা হয়। ধারাবাহিক এই বিপর্যয়ের সর্বশেষ দিনে আজ শুক্রবার আরও ৩৩টি ফ্লাইট বাতিলের তালিকায় যুক্ত হয়েছে।

 

আজ বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে কুয়েত এয়ারওয়েজ ও জাজিরা এয়ারওয়েজের ৪টি করে, এয়ার অ্যারাবিয়ার ৬টি, কাতার এয়ারওয়েজের ৪টি, ফ্লাই দুবাইয়ের ২টি এবং এমিরেটস এয়ারলাইনসের ৪টি ফ্লাইট রয়েছে। দেশি এয়ারলাইন্সগুলোর মধ্যে ইউএস-বাংলা ৫টি ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২টি ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে। এছাড়া বাহরাইনের গালফ এয়ারের ২টি ফ্লাইটও আজ চলাচল করেনি। আকাশপথ বন্ধ থাকায় যাত্রী সাধারণ চরম ভোগান্তির মুখে পড়েছেন।
 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন