আন্তর্জাতিক

যেকোনো হুমকি ইরান মোকাবিলা করবে: প্রথম উপরাষ্ট্রপতি

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইরান যেকোনো ধরনের আলোচনার জন্য প্রস্তুত, তবে যেকোনো হুমকির বিরুদ্ধে শক্ত হাতে আত্মরক্ষা করবে বলে হুশিয়ারি দিয়েছেন দেশটির প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ। শিল্প, খনি ও বাণিজ্য মন্ত্রণালয়ের এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

মোহাম্মদ রেজা আরেফ বলেন, শত্রুপক্ষ বারবার ইরানের শিল্প খাতকে লক্ষ্যবস্তু বানিয়েছে, তবে দ্রুততার সঙ্গে তার পুনর্গঠন সম্পন্ন করা হয়েছে। সাম্প্রতিক সংঘাতগুলোতে প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করে তরুণ ইরানি বিজ্ঞানীরা শত্রুর পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছে এবং দেশটির প্রতিরক্ষা সক্ষমতা আরও বাড়িয়েছে।

 

শিল্প খাতের বিপ্লব নিয়ে তিনি জানান, সংযোজনভিত্তিক শিল্পকে নিজস্ব ও জ্ঞানভিত্তিক খাতে রূপান্তর করাই এখন মূল লক্ষ্য। চতুর্থ শিল্প বিপ্লবের যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কোনো বিলাসিতা নয়, বরং একটি প্রয়োজনীয় হাতিয়ার। আঞ্চলিক সহযোগিতা বাড়াতে ইরান ব্রিকস (BRICS), সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (SCO) ও ইসিও (ECO)-এর মতো জোটগুলোর সঙ্গে অংশীদারিত্ব আরও জোরদার করছে বলেও জানান তিনি।

 

সূত্র: মেহের নিউজ

আরও পড়ুন