আন্তর্জাতিক

বহিঃশত্রুর মোকাবিলায় সৌদি, তুরস্ক ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সৌদি আরবের মক্কায় এক যৌথ প্রতিরক্ষা শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। সম্মেলনে দেশ তিনটির মধ্যে একটি গুরুত্বপূর্ণ যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, তিনটি দেশের মধ্যকার দীর্ঘদিনের ঐতিহাসিক সম্পর্ক, ভ্রাতৃত্বের অটুট বন্ধন এবং ইসলামি সংহতির ওপর ভিত্তি করেই এই নতুন চুক্তিটি সম্পন্ন হয়েছে। দেশগুলোর অভিন্ন কৌশলগত স্বার্থ এবং আগে থেকেই চলে আসা পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতাকে আরও সুদৃঢ় ও সম্প্রসারিত করতে এই যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হয়েছে।

 

এই চুক্তির মাধ্যমে সম্মিলিত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি নিজেদের অঞ্চল ও এর বাইরে শান্তি, স্থিতিশীলতা এবং একটি সুরক্ষিত ভবিষ্যৎ নিশ্চিত করার বিষয়ে তিন দেশের অভিন্ন অঙ্গীকার গভীরভাবে প্রতিফলিত হয়েছে।

 

বিবৃতিতে চুক্তির সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিকটি উল্লেখ করে জোর দিয়ে বলা হয়েছে, যেকোনো বহির্শত্রুর আগ্রাসনের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলাই এর মূল উদ্দেশ্য।

 

চুক্তি অনুযায়ী, এই তিন দেশের যেকোনো একটির ওপর কোনো ধরনের সশস্ত্র হামলা চালানো হলে, তা এই তিন দেশের ওপরই হামলা বলে গণ্য করা হবে এবং সম্মিলিতভাবে তার মোকাবিলা করা হবে।

 

সূত্র: আলজাজিরা

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন