জেলার সংবাদ

দৌলতদিয়া যৌনপল্লী ঘিরে শতাধিক আবাসিক বোর্ডিং

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১লা অক্টোবর ২০১৯ ০৪:৩৩:৫৩ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দৌলতদিয়া যৌনপল্লীর প্রবেশপথ ও রেললাইনের দুইপাশে প্রশাসনের অনুমতি ছাড়াই গড়ে উঠেছে শতাধিক আবাসিক বোর্ডিং।

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় প্রশাসনের অনুমতির তোয়াক্কা না করেই গড়ে উঠেছে শতাধিক আবাসিক বোর্ডিং। যেগুলোতে অবস্থান করে মূলত দৌলতদিয়া যৌনপল্লীতে যাতায়াতকারীরা। সেখানে রয়েছে মাদক বিক্রেতাদের আনাগোনাও। এ বিষয়ে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়ার কথা কথা জানিয়েছে জেলা প্রশাসন।

যৌনপল্লীর প্রবেশপথ ও রেললাইনের দুইপাশে এসব বোর্ডিংয়ে অবাধেই দেখা মেলে যৌনকর্মীদের। অভিযোগ রয়েছে, যৌনপল্লীতে আসা ব্যক্তিরা অতিরিক্ত মাদকসেবনসহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে।

শুধু মাদক ব্যবসাই নয়, গত আগষ্টে এক সপ্তাহের ব্যবধানে দুইটি বোর্ডিং থেকে উদ্ধার করা হয় দুই ব্যক্তির মরদেহ।  এ ঘটনায় এখনো পুলিশের তদন্ত চলমান।

বোর্ডিং ব্যবসায়ীদের দাবি, রেলের জায়গা ইজারা নিয়ে ব্যবসা করছেন তারা। অবশ্য, এ বিষয়ে কোন কথাই বলতে রাজি হয়নি গোয়ালন্দ রেলওয়ে কর্তৃপক্ষ। আর, রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম জানিয়েছেন, অবৈধ বোর্ডিংগুলোর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হবে।

আরও পড়ুন