রংপুরের তিনটি আসনে ভোটের ফলাফল পাল্টে দেয়ার অভিযোগ এনে তা পুনর্গণনার দাবিতে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় (ডিসি অফিস) ঘেরাও ও অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপির পরাজিত প্রার্থীদের সমর্থকরা।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর-৩, ৪ ও ৬ আসনের বিএনপি কর্মী-সমর্থকরা বিক্ষোভ মিছিল নিয়ে ডিসি অফিসের সামনে জড়ো হন।
আন্দোলনকারীদের অভিযোগ, প্রশাসনের সহায়তায় রংপুর-৪ আসনে বিএনপির প্রার্থী এমদাদুল হককে হারিয়ে এনসিপির আখতার হোসেনকে এবং রংপুর ৩ ও ৬ আসনে জামায়াত প্রার্থীদের বিজয়ী ঘোষণা করা হয়েছে।
পরাজিত প্রার্থীরা দাবি করেন, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা সুবিধা নিয়ে এই ফল জালিয়াতি করেছেন। অবিলম্বে ভোট পুনর্গণনা করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা, তবে পুনর্গণনায় যে ফলাফল আসবে তা মেনে নেয়ার কথাও জানান।
ডিবিসি/আরএসএল