বাংলাদেশ, জেলার সংবাদ

রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন আসিফ মাহমুদ

রংপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গণভোটে ‘হ্যাঁ’ সূচক প্রচারণার অংশ হিসেবে রংপুরে এসে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

রবিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন তিনি। জিয়ারত শেষে তিনি শহীদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন।

 

এ সময় আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, শহীদ আবু সাঈদ যে উদ্দেশ্যে জীবন দিয়েছেন, সেই লক্ষ্য পূরণে কাজ করে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি। তিনি অভিযোগ করে বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি নির্দিষ্ট দলকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে।

 

সন্ধ্যায় তিনি রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনের শাপলা কলি প্রতীকের প্রার্থী ও এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের নির্বাচনী জনসভায় যোগদানের উদ্দেশ্যে রওনা হন। জানা গেছে, আখতার হোসেনের নির্বাচনী এলাকার দুটি উপজেলার জনসভায় আসিফ মাহমুদের সঙ্গে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহও যোগ দেবেন।

 

উক্ত কর্মসূচিতে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

ডিবিসি/এনএসএফ

আরও পড়ুন