রংপুরে সাংবাদিক মশিউর রহমান উৎস হত্যা মামলায় এক আসামির মৃত্যুদণ্ড ও দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
২০১৫ সালের ২৪ ডিসেম্বর নগরীর ধর্মদাস এলাকা থেকে নৃশংসভাবে হত্যার শিকার দৈনিক যুগের আলোর স্টাফ রিপোর্টার উৎস রহমানের লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় থানায় মামলা হলে পুলিশ ৮ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। পরে আদালত ৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। দীর্ঘ ১১ বছর পর আজ আদালত এই রায় ঘোষণা করলেন। এতে মাদক কারবারি জহিরন আক্তার জুঁই ওরফে গেদিসহ ৩ জনকে খালাস দেওয়া হয়।
ডিবিসি/এসভিএন