বাংলাদেশ, জেলার সংবাদ

রংপুর আদালতে মামলার হাজিরা দিতে এসে স্বামীর কোলে স্ত্রীর মৃত্যু

রংপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রংপুরে জমি নিয়ে বিরোধের একটি মামলার হাজিরা দিতে এসে আদালত চত্বরে অসুস্থ হয়ে শাহিনা ইসলাম (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ মে) দুপুরে রংপুর চিফ মেট্রোপলিটন আদালত চত্বরে এ ঘটনা ঘটে।

নিহত শাহিনা ইসলাম রংপুর মহানগরীর ঘাঘটপাড়া আক্কেলপুর গ্রামের বাসিন্দা এবং সাবেক পুলিশ কর্মকর্তা নজরুল ইসলামের স্ত্রী। দেড় শতক জমি নিয়ে পারিবারিক বিরোধের জেরে দায়ের হওয়া একটি মামলার আসামি ছিলেন ওই নারী।

 

রংপুর আদালতের কোর্ট ইন্সপেক্টর শাহিনুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পারিবারিক ওই জমি সংক্রান্ত মামলায় আগে থেকেই জামিনে ছিলেন শাহিনা ইসলাম। মঙ্গলবার দুপুরে স্বামী নজরুল ইসলামের সঙ্গে তিনি আদালতে হাজিরা দিতে আসেন। আদালত কক্ষে প্রবেশের পর শাহীনা অসুস্থ বোধ করলে বিষয়টি তার আইনজীবীকে জানান। পরে অবস্থার আরও অবনতি হলে অপেক্ষারত অবস্থায় তিনি স্বামী নজরুল ইসলামের কোলে মাথা রাখেন।

 

এ অবস্থায় দ্রুত তাকে একটি অটোরিকশায় করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পৌঁছানোর পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শাহিনা ইসলামকে মৃত ঘোষণা করেন। মামলার হাজিরা দিতে এসে আদালত চত্বরে এমন আকস্মিক মৃত্যুর ঘটনায় নিহতের নিজ এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন