রদ্রিকে দলে ভেড়াতে বার্সেলোনার প্রথম প্রস্তাব আগেই ফিরিয়ে দিয়েছিল ম্যানচেস্টার সিটি। এবার কাতালান ক্লাবটির দ্বিতীয় প্রস্তাবও প্রত্যাখ্যান করেছে ইংলিশ চ্যাম্পিয়নরা।
স্প্যানিশ মিডফিল্ডারের জন্য ৫১.৩ মিলিয়ন পাউন্ডের সঙ্গে আরও ৫ মিলিয়ন পাউন্ড অ্যাড-অন মিলিয়ে মোট ৫৬.৩ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব দিয়েছিল বার্সেলোনা। তবে সেই প্রস্তাবকে ‘অগ্রহণযোগ্য’ বলে নাকচ করে দিয়েছে সিটি।
রদ্রিকে দলে ভেড়াতে বার্সেলোনার প্রথম প্রস্তাব আগেই ফিরিয়ে দিয়েছিল ম্যানচেস্টার সিটি। এবার কাতালান ক্লাবটির দ্বিতীয় প্রস্তাবও প্রত্যাখ্যান করেছে ইংলিশ চ্যাম্পিয়নরা। স্প্যানিশ মিডফিল্ডারের জন্য ৫১.৩ মিলিয়ন পাউন্ডের সঙ্গে আরও ৫ মিলিয়ন পাউন্ড অ্যাড-অন মিলিয়ে মোট ৫৬.৩ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব দিয়েছিল বার্সেলোনা। তবে সেই প্রস্তাবকে ‘অগ্রহণযোগ্য’ বলে নাকচ করে দিয়েছে সিটি।
ধারণা করা হচ্ছিল, দ্বিতীয় প্রস্তাবেই রদ্রির দলবদল নিয়ে সমঝোতায় পৌঁছাতে পারে দুই ক্লাব। কিন্তু নিজেদের অবস্থানে অনড় ম্যানচেস্টার সিটি স্পষ্ট জানিয়ে দিয়েছে, রদ্রিকে দলে নিতে হলে বার্সেলোনাকে ৭০ মিলিয়ন পাউন্ড পরিশোধ করতে হবে। এখন দেখার বিষয়, বার্সেলোনা আরও বড় অঙ্কের প্রস্তাব নিয়ে ফেরে কি না, নাকি আপাতত পরিস্থিতি পর্যবেক্ষণ করে অপেক্ষার নীতি নেয়।
দীর্ঘদিন ধরেই ম্যানচেস্টার সিটির মাঝমাঠের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় রদ্রি। তার সময়ে ক্লাবটি চারটি প্রিমিয়ার লিগ শিরোপা জেতার পাশাপাশি ২০২২-২৩ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগও ঘরে তোলে। তবে আগামী বছরের জুনে চুক্তির মেয়াদ শেষ হতে যাওয়া এই স্প্যানিশ মিডফিল্ডার নতুন চুক্তি করতে আগ্রহী নন বলে জানা গেছে।
রদ্রি চলে গেলে তার বিকল্প হিসেবে চেলসির এনজো ফার্নান্দেজকে দলে নিতে চায় ম্যানচেস্টার সিটি। তবে আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন পাউন্ড মূল্য নির্ধারণ করেছে চেলসি। সিটিকে তারা জানিয়ে দিয়েছে, শুক্রবার বিকেল ৫টার মধ্যে ওই অর্থের শর্ত পূরণ হলেই কেবল এনজোকে ছাড়ার বিষয়টি বিবেচনা করা হবে।
ডিবিসি/ আরএফই