বাংলাদেশ, জাতীয়

রমজানে স্বস্তি ফেরাতে জেলা পর্যায়েও মিলবে সুলভ মূল্যের দুধ-ডিম-মাংস: খাদ্য প্রতিমন্ত্রী

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পবিত্র রমজান মাসে সাধারণ মানুষের নাগালের মধ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম রাখতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু। তিনি ঘোষণা দিয়েছেন, নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ওপর আর্থিক চাপ কমাতে জেলা পর্যায়ে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি কার্যক্রম শুরু হচ্ছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।


প্রতিমন্ত্রী জানান, দ্রব্যমূল্য সহনীয় রাখতে সরকার সমন্বিতভাবে কাজ করছে। তিনি বলেন, ইতোমধ্যে ঢাকায় ২৫টি পয়েন্টে সুলভ মূল্যে পণ্য বিক্রয় শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় আগামীকাল থেকে জেলা পর্যায়েও এই কার্যক্রমের শুভ উদ্বোধন করা হবে। আমাদের লক্ষ্য হলো রমজান মাসে সাধারণ মানুষ যেন স্বস্তিতে ইবাদত করতে পারে এবং খাবারের কষ্ট না হয়।


টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য সুলতান সালাহউদ্দিন টুকু তার নির্বাচনি এলাকার উন্নয়নে নিজের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, আমার দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী আমি টাঙ্গাইলের সার্বিক উন্নয়নে কাজ করে যাব। রমজান মাসে বাজার তদারকি এবং নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে প্রশাসনকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।


জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় রমজান উপলক্ষ্যে জেলাজুড়ে বাজার মনিটরিং এবং আইন-শৃঙ্খলা রক্ষার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন