বাংলাদেশ, জাতীয়

রমজান উপলক্ষে আজ থেকে বন্ধ দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১৯শে ফেব্রুয়ারি ২০২৬ ১২:৩৪:৩৯ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পবিত্র রমজান মাস উপলক্ষে আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে সারা দেশের সকল প্রাথমিক, মাধ্যমিক স্কুল, কলেজ ও মাদ্রাসায় ছুটি শুরু হয়েছে। সরকারি নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৬ মার্চ পর্যন্ত এসব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে পৃথক দুটি সংশোধিত প্রজ্ঞাপন জারির মাধ্যমে এই ছুটির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।


সংশোধিত তালিকা অনুযায়ী, আজ ১৯ ফেব্রুয়ারি থেকে দেশের সব সরকারি-বেসরকারি প্রাথমিক, মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস বন্ধ থাকবে। এই ছুটি চলবে আগামী ২৬ মার্চ পর্যন্ত। তবে ২৬ মার্চ (বৃহস্পতিবার) স্বাধীনতা দিবসের সরকারি ছুটি হওয়ায় এবং পরবর্তী দুই দিন শুক্র ও শনিবার হওয়ায়, মূলত ২৯ মার্চ রবিবার থেকে পুনরায় নিয়মিত ক্লাস শুরু হবে।


মাদ্রাসা ও কলেজগুলোতে এই ছুটি গতকাল থেকেই কার্যকর হয়েছে। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আগের প্রজ্ঞাপন অনুযায়ী, গত ১৫ ফেব্রুয়ারি থেকেই মাদ্রাসাগুলোতে ছুটি শুরু হয়েছে, যা চলবে ২৬ মার্চ পর্যন্ত।


উল্লেখ্য, এর আগে রমজানের আংশিক সময় স্কুল খোলা রাখার পরিকল্পনা থাকলেও জনস্বার্থ ও ধর্মীয় গুরুত্ব বিবেচনা করে সরকার এই সংশোধিত ছুটির তালিকা প্রকাশ করেছে।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন